চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫


চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে পঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহিদুল ইসলাম।

এ বিষয়ে উপপরিচালক শাহিদুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ছয়জন সাঁতরে তীরে উঠলেও পাঁচজন পানিতে ডুবে যায়। পরে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com