সদরপুরে কিস্তির টাকা জোগাড় কতে না পেরে কৃষকের আত্মহত্যা


ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মধ্য বাবুরচর গ্রামের এক কৃষক আত্মহত্যা করেছে। জানা যায়, কিস্তির টাকা জোগাড় করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। গত মঙ্গলবার সকালে সদরপুর থানা পুলিশ খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, ভাষানচর ইউনিয়নের মধ্য বাবুরচর গামে মৃত গনি বেপারীর ছেলে মো. জিন্নাত বেপারি (৬০) বিভিন্ন এনজিও থেকে লোন উত্তোলন করে। এনজিও লোনের কিস্তির টাকা না দিতে পেরে মানুষিক চাপে বাড়ির পাশে মাঠের এক গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

সদরপুর থানার এস আই অপূর্ব কুমার বাইন বিষয়টি নিশ্চিত করে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com