সদরপুরে ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু


গত ২৭নভেম্বর নির্বাচন কমিশনার কতৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১) ৫ম ধাপের তফসীল ঘোষণার পর থেকে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীরা উপজেলা রিটানিং অফিসার ও নির্বাচন অফিসারের কার্যালয়ে ফরম সংগ্রহের জন্য ভিড় জমাচ্ছে। আগামী ৭ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ জানুয়ারী ২০২২ইং তারিখ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর (বুধবার)। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ নজরুল ইসলাম জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হবে।

Copyright (c) 2019-2026 bzamin24.com