মুকসুদপুরের দিগনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাগর মোল্যা জনপ্রিয়তায় এগিয়ে


তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সবকয়টি ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে প্রচারনার শেষদিন চলছে প্রার্থীদের দৌড়ঝাপ। এরমধ্যে ১০ নং দিগনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম সাগর মোল্যা মোটরসাইকেল প্রতিক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন। জনপ্রিয়তায় সাগর মোল্যা এগিয়ে রয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে রয়েছে সাগর মোল্যার ব্যাপক জনপ্রিয়তা। ভোটাররাও সাগর মোল্যার পক্ষে সাড়া দিচ্ছেন। ভোটাররাও মনের আনন্দে হাট-বাজারে শোভাযাত্রা করেন সাগর মোল্যার পক্ষে। ভোটারদের মুখে মুখে মোটরসাইকেল প্রতিকের আলাপ আলোচনা শোনা যাচ্ছে সর্বত্র । স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাগর মোল্যা বলেন, দিগনগর ইউনিয়নের সাধারণ মানুষ আমার সাথে আছেন। নিরপেক্ষ- সুষ্ট নির্বাচন হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।

Copyright (c) 2019-2026 bzamin24.com