গাইবান্ধায় ইউপি মেম্বর হত্যার প্রতিবাদে বিক্ষোভ ভাংচুর ও সড়ক অবরোধ


গাইবান্ধার সদর উপজেলায় সদ্য বিজয়ী ইউপি মেম্বর আব্দুর রউফ মাষ্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনায় এলাকাজুড়ে উত্তাপ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, ভাংচুর ও সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসুচী পালন করেছে এলাকাবাসী ।

হত্যাকারী আরিফ মিয়াকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে সকাল থেকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষীপুর বাজার এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে সড়ক অবরোধ চলছে। এসময় তারা বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে আব্দুর রউফ কে লক্ষীপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ভাঙা ব্রিজ নামক এলাকায় তাকে লোহার রড দিয়ে মাথা সহ বিভিন্নস্থানে আঘাত করে । গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রউফের ওপর হামলা হতে পারে। এছাড়া হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com