গাইবান্ধায় মাদক মামলায় দুই আসামির ৫ বছরের কারাদন্ড


গাইবান্ধায় মাদক মামলায় দুই আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডের রায় দিয়েছেন। গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক আজ সকালে এ রায় দেন। এই মামলার আসমী সোহেল মন্ডল ও শফিকুল মন্ডল পলাতক রয়েছে। ২০১৮ সালের ২২শে এপ্রিল গাইবান্ধা সাদুল্যাপুরের ফরিদপুর গ্রামের শফিকুল মন্ডলের বাড়ি থেকে ১৮২ পিচ ইয়াবা সহ তাদেরকে সাদুল্যাপুর থানা পুলিশ আটক করে।


Copyright (c) 2019-2026 bzamin24.com