সালথার আটঘর ইউনিয়নে ভোটারদের বাড়িতে বাড়িতে নৌকার প্রার্থী সোহাগ খান


আসছে ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শহীদুল হাসান খান সোহাগ। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন সোহাগ খান। ব্যাপকভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।

নৌকার প্রার্থী সোহাগ খান বলেন, ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকার ভোট চাচ্ছি। ভোটাররা ব্যাপক সাড়া দিচ্ছে। ভোটাররা নৌকা পক্ষে আছে। সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করবো ইনশাল্লাহ।


Copyright (c) 2019-2026 bzamin24.com