১১ নভেম্বর দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী খায়রুজ্জামান বাবু মোল্যার নির্বাচনীপথ সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ময়নদ্দিন কাজী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান সহ আরো অনেকে।
এসময় লাবু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কার ভোট কামনা করেন। আর যারা এখনও নৌকার বাইরে আছে, তাদেরকে নৌকার পক্ষে কাজ করার আহব্বান জানান।