নওগাঁর বদলগাছীতে দীপাবলি উৎসবের বাজি (ফটকা) ফুটাতে গিয়ে শ্রাবণ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের নিশি চন্দ্রের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিকটস্থ শিবমন্দিরের পাশে দীপাবলি উৎসবের বাজি ফুটানোয় ব্যস্ত ছিল শ্রাবণ। এ সময় অসতর্কতায় রকেট পটকায় আগুন দিলে সেটি উড়ে এসে গলা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং শিশুটি মারাত্মকভাবে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।