সদরপুরে জাতীয় যুব দিবস পালিত


ফরিদপুরে সদরপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদের সভাপতিত্বে এবারের প্রতিপাদ্য বিষয়দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশএর উপর স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এম এ গফফার মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com