মেঘনায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নিহত ২


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার মরিচাকান্দির এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদ মিয়া (৪৫) ও জুয়েল (৩৫)। ফরিদ নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, রাতে ১০/১২ যাত্রী নিয়ে স্পিডবোটটি নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিলো। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সবাই প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত অবস্থায় জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর থেকে স্পিডবোট চালককে খোঁজে পাওয়া যায়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com