সদরপুরের মানবিক সংগঠন মানবতার সেবায়


ফরিদপুরের সদরপুর উপজেলার একঝাঁক রেমিট্যান্স যোদ্ধা, স্থানীয় ব্যবসায়ী ও ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে মানবিক সংগঠন নামের একটি সামাজিক সংগঠন। দীর্ঘদিন ধরে এ সংগঠন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকালে মানবিক সংগঠনটি উপজেলার ঢেউখালী ইউনিয়নের শেখ ফরিদকে একটি মুদি দোকান ও হেলেনা আক্তার কে একটি গাভী প্রদান করে। এ সয়ম উপস্থিত ছিলেন, উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাছির সর্দার, সংঠনটির সভাপতি সারোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য সদস্য বৃন্দ। এসময় মানবিক সংগঠনের সভাপতি সারোয়ার হোসেন বলেন, মানবিক সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এ সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবার গুলোকে স্ববলম্বী করে তোলার জন্য কাজ করে যাচ্ছি। এমন সহায়তামূলক কার্যক্রম মানবিক সংগঠনের অব্যহত থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com