ফরিদপুরের ভাঙ্গা উপজেলা জাকের পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় পুকুরিয়া স্কুলে এ সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।
উপজেলা জাকের পার্টির নবগঠিত কমিটির সভাপতি মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি আজিজুর রহমান, কোতয়ালী থানা জাকের পার্টির সভাপতি আব্দুল মান্নান ফকির, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি আশরাফ আলী রাজা খান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বায়েজীদুর রহমান ও সাংগঠণিক সম্পাদক মাসুম বিল্লাহ মাসুদ।
এসময় প্রধান অতিথি জাদু মিয়া বলেন, জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টি কারো শত্রুও না, কারো প্রতিপক্ষও না। জাকের পার্টির প্রতীক গোলাপ ফুলের ঘ্রান প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জাকের পার্টি মারামারী- হানাহানি পছন্দ করে না। জাকের পার্টি সমাজের শান্তি চায়।