পীরগঞ্জের জেলে পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতজামায়াত নেতা মামুন গ্রেপ্তার


রংপুরের পীরগঞ্জে মাঝিপড়ায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত জামায়াত নেতা মো: মামুনকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপের হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । গ্রেপ্তারকৃত মামুনের পিতার নাম জাভেদ আলী।

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে রংপুর পুলিশ সাদুল্যাপুর পুলিশের সহযোগীতা নিয়ে তার আত্বীয়র বাড়ি থেকে গ্রেফতার করে। পরে ওই রাতেই তাকে সাদুল্লাপুরে না এনে রংপুরে নিয়ে যাওয়া হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com