সদরপুরে অগ্রনী ব্যাংকের ঋনবিতরন ও আদায় মেলা অনুষ্ঠিত


ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে গতকাল সোমবার সকালে অগ্রনী ব্যাংকের এক কৃষি /পল্লী ঋন বিতরন ও আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান শাখায় এ মেলা অনুষ্ঠিত হয়। পল্লী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মৃনাল কান্তি বকসী।

অগ্রনী ব্যাংক সদরপুর শাখার ব্যবস্থাপক কে এম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন কর্মকর্তা ও গ্রাহক বৃন্দ। সভায় সুষ্ঠও নিয়মতান্ত্রিক ভাবে শতভাগ ঋন বিতরন ও উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com