গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া বাজার নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইসমাইল (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে নয় ঘটিকার সময়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে ইসমাইল (১০) বাবার ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য স্থানীয় বেঙ্গুলীয়া বাজারে আসে এবং দোকান খুলে সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় বাড়ি যাবার পথে বাজারের পার্শ্বেই দ্রুতগামী ইটবাহী ভাই-বোন এন্টারপ্রাইজ ঢাকা-মেট্রো-ঝ-১১ ২৫৭২ ট্রাক চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়।
নিহত ইসমাইল (১০) নয়আনা নওদা গ্রামের খলিল সাইকেল মেকার এর ছেলে। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পলাশবাড়ী থানায় সোপর্দ করেছে।