ভাঙ্গায় ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক 


ফরিদপুরের ভাঙ্গায় ১৯টি মোবাইল ফোন ও ৩১ পিচ ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮। সোমবার ভোর রাতে জেলার ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, মিয়াপাড়া গ্রামের নুরু মুন্সির ছেলে বাবু মুন্সি (২৭) ও একই গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে সোহান হাওলাদার (২৪)।

র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের কাছে থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১৩ টি সিমকার্ড, ১৯টি মোবাইল ফোন ও ৩১ পিচ ইয়াবা জব্দ করা হয়।

ফরিদপুর র্যাব-৮ অধিনায়ক মেজর আব্দুর রহমান বলেন, আটককৃতরা বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়াসহ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম করে আসছে। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পক্রিয়াধীন রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com