শেখ রাসেল দিবসে সালথায় তালের চারা রোপন কর্মসূচি


শেখ রাসেল দিবসে ফরিদপুরের সালথায় তালের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী প্রমূখ।

এসময় ১০০ জন শিশুর মাঝে তালের চারা বিতরণ করেন অতিথিরা।

এর আগে সকাল ৯টায় শেখ রাশেলের প্রতিকৃতিৃতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানাসহ বিভিন্ন সংগঠন।


Copyright (c) 2019-2026 bzamin24.com