সদরপুরে মা ইলিশ রক্ষার অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ভস্মীভূত


মা ইলিশ রক্ষায় ফরিদপুরে সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভ্রাম্যমান অভিযান চালানো হয়। সদরপুর থানা পুলিশের সহযোগীতায় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পরে তা চন্দ্রপাড়া ঘাটে ভস্মীভূত করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম ও থানা পুলিশ। উল্লেখ, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন নদ-নদী এবং সাগরে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা চলাকালে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com