ফরিদপুরে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা প্রমূখ।
এসময় বক্তারা জেলার ৭৮৪ টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা বিধান, ধর্মীয় ভাব গাম্ভির্য ও কোভিড-১৯ বিধি বিধান মেনে পূজা উদযাপন করার কথা তুলে ধরেন।
পরে জেলার ৭৮৪ টি পূজা মন্ডপে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) এর ব্যক্তিগত পক্ষ থেকে ৬লাখ টাকা তুলে দেয়া হয় ৯টি উপজেলার পূজা কমিটির সভাপতিদের হাতে।