সদরপুরে সড়ক ও ষ্টেডিয়াম মাঠের জায়গা পরিদর্শন করলেন  -এমপি নিক্সন চৌধুরী


ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন গতকাল শুক্রবার দুপুরে সদরপুর-পিয়াজখালী বিধ্বস্থ সড়ক ও সদরপুর সদরে রাশেল ষ্টেডিয়াম মাঠ নির্মানের জায়গা পরিদর্শন করলেন। এ সময় তিনি কর্তৃপক্ষকে কাজ দুটি দ্রত সম্পন্ন করার নির্দ্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

সড়ক পরিদর্শন কালে নিক্সন বলেন, সদরপুর পিয়াজখালী ৫ কিলোমিটার আঞ্চলিক সড়কটি গত ২/৩ বছর যাবত কার্পেডিং উঠে বিধ্বস্থ হয়েছে। মেরামতের জন্য টেন্ডার দেয়া হলেও দুর্নীতির দায়ে ঠিকাদার জেল-হাজতে যাওয়ায় কাজ বন্ধ। সড়কটিতে যাণবাহন চলাচলের জন্য তাঁর নিজস্ব তহবীল থেকে মেরামত করে দেয়ার আশ্বাস প্রদান করেণ। তিনি বলেন, ষ্টেডিয়াম মাঠ নির্মাণ করে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় ফিরিয়ে আনার জন্যই এ উদ্যোগ নেয়া হচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com