গােবিন্দগঞ্জে সিএনজি ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু


গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজির ধাক্কায় মোটর সাইকেল আরোহী মামুন সরকার (২০) নামে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।নিহত মামুন উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের দুদু সরকারের ছেলে। সে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থী ছিল। আজ শুক্রবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের গোবিন্দগঞ্জ কোল্ডষ্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বগুড়া থেকে সিএনজি চালিত শহরের দিকে আসছিল। পথে গোবিন্দগঞ্জ কোল্ডষ্টোরেজের সামনে বিপরিত মুখী একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।


Copyright (c) 2019-2026 bzamin24.com