আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ লোকমানের লাশ ৪৮ ঘন্টা পর উদ্ধার


আসন্ন ইউপি নির্বাচনের গনসংযোগকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মাতুব্বর ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রোকন মোল্যার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবিতে নিখোঁজ লোকমান মাতুব্বরের লাশ ৪৮ ঘন্টা পর আজ সোমবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার শিরাইল ইউনিয়নের চরকাকর নতুন বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় শিবচর থানা পুলিশ লাশ উদ্ধার করে মাদারিপুর জেলা মর্গে প্রেরন করে ।

বিষয়টি শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন নিশ্চিত করে বলেন, নিহত লোকমান মাতুব্বর চরনাছিরপুর ইউনিয়নের লতিফ মাতুব্বরের ছেলে।


Copyright (c) 2019-2026 bzamin24.com