ফরিদপুরের সালথায় তাওহীদ সর্দার (৫) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ উপজেলার রামকান্তপুর ইউনিয়নের উত্তর মদনদিয়া গ্রামের মঞ্জুর সর্দারের ছেলে।
জানা যায়, শিশু তাওহীদ সকাল ৯ টার দিকে তার বড়ভাই ও চাচাতো দুই ভাইসহ চারজন বাড়ির পাশে আড়ায় গোসল করতে নামে। এসময় তাওহীদের মা রান্না করছিলো এবং তার বাবা সালথাা বাজারে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলো। কিছুক্ষন গোসল করার পর তাহহীদ বাদে সবাই উপরে গিয়ে কাপর পরিবর্তন করে। তবে তাওহীদের কেউ খোঁজ নেয় নাই। প্রায় ঘন্টা খানেক পর তাওহীদ কে খুঁজে না পেয়ে পানিতে খোঁজ করলে পানিতে তার নিথরদেহ খুঁজে পায়।
এরপর স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাওহীদকে মৃত বলে ঘোষণা করে। শিশু মৃতু্্যর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।