কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (উপ-পরিদর্শক) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com