সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেধা (৩) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্লাকুড়া গ্রামের সেনা সদস্য ময়নুল ইসলামের মেয়ে।

নিহত শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ১৫ সেপ্টেম্বর দুপুরে নিজ বাড়িতে চাচা আমিনুরের ব্যাটারি চালিত অটোরক্সার চার্জারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com