সদরপুরে ১ দিনের ব্যবধানে পানিতে ডুবে আবারো শিশুর মৃত্যু 


ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের লাল মোল্লাডাঙ্গী গ্রামে ১ দিনের ব্যবধানে পানিতে ডুবে আবারো এক শিশুর মৃত্যু। আজ রবিবার সকাল ৯ টার দিকে ইয়াদ আলী মোল্লার পুত্র আব্দুল্লা নামের ৬ বছরের একটি শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পরে যায়, পরবর্তীতে তাকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে আনা হলে প্রথমে তাকে ইসিজি করে কর্তব্যরত ডাক্তার সুমাইয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আব্দুল্লার পরিবারের মাঝে।


Copyright (c) 2019-2026 bzamin24.com