রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে চার ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা


সিপিসি-২, ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কয়েকটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলায় চার ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র্যাব জানায়, রাজবাড়ী জেলার সদর থানার সাদিয়া ডায়াগনষ্টিক সেন্টার এবং নুর ডায়াগনষ্টিক সেন্টার নামক ২টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত ডায়াগনষ্টিক সেন্টার এর ভিতরের পরিবেশ অপরিস্কার এবং অবৈধভাবে (কাগজপত্র ব্যতীত) তৈরী করার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে রাজবাড়ী জেলার সদর থানার রাফী ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভেজাল ঔষধ বিক্রয়সহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ১০হাজার টাকা এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন যৌন পল্লীস্থ আলম স্টোর নামক ঔষধের ফার্মেসীকে অনুমতি ব্যতীত যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের অপরাধে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com