জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটুক্তি করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা। মিছিলটি সালথা সদর বাজারে এসে শেষ হয়। পরে সদর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, ফরহাদ হোসেন সহ আরো অনেকে।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন। এছাড়াও সরকারের কাছে তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।