ফরিদপুরের সদরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের সাথে মতবিনিময় করেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে উপজেলার সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন আলোচনা ও পরামর্শ করা হয়। মতবিনিময় শেষে নবাগত নির্বাহী অফিসারকে সদরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক বৃন্দ।