সালথায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার


ফরিদপুরের সালথায় আনুমানিক ৩৫ বছর বয়সের এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের একটি বাগান থেকে সালথা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে কাকদি গ্রামের সুশান্ত মিত্র মনার বাগানে স্থানীয় নিখিল শীল সুপারী পাড়তে গেলে একটি লাশ দেখে চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে। যুবকটির পরনে ডিপ কালারের একটি শার্ট ও আকাশী কালারের একটি জিন্সের প্যান্ট রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান বলেন, উপজেলার কাকদি গ্রামের সুশান্ত মিত্র মনার বাগানে একটি অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Copyright (c) 2019-2026 bzamin24.com