মাদারীপুর প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 


মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পৌর ঈদগাহ-এর সামনে নতুন শহর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, এ্যাডভোকেট যতিন সরকার, সাবেক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ অনেকেই। পরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, মাদারীপুর প্রেসক্লাবের ভবন না থাকায় দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ভাড়ায় থাকতো সংগঠনটি। প্রেসক্লাবের তিনতলা ভবন নির্মানের জন্য ৯০ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। মের্সাস জান্নাতুল ফেরদৌস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানায় সংশ্লিষ্টরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com