সালথায় বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচের খেলা অনুষ্ঠিত


শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের স্বরণে ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (২০ আগস্ট) বিকালে উপজেলার ইউসুফদিয়া হাসপাতাল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়।

এ প্রীতি ফুটবল ম্যাচে ইউসুফদিয়া সততা কল্যাণ স্পোর্টিং ক্লাব বনাম ফরিদপুর মর্নিং ফুটবল ক্লাব অংশগ্রহণ করে। এ খেলায় ইউসুফদিয়া সততা কল্যান স্পোটিং ক্লাব ২-০ গোলে জয়লাভ করে।

স্থানীয় সমাজ সেবক নুর মোহাম্মাদ তোতা মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।

উক্ত খেলায় ধারাভাষ্যকারে ছিলেন মোঃ বাবুল হুসাইন।


Copyright (c) 2019-2026 bzamin24.com