সদরপুরের খেজুরতলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


ফরিদপুরের সদরপুরের খেজুরতলায় চৈতের কোল নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দেড়শ বছর ধরে চলা এ প্রতিযোগিতায় ছোট-বড় ১০ টি নৌকা অংশ নেয়। করোনার মহামারীতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এ উৎসব ঘিরে এ নদীর দুপাড়ে বসেছে মেলা।

আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে জেলার সদরপুরের চরবিষ্ণপুর ইউনিয়নের চৈতের কোল নামক নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন,চরবিষ্ণপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার হুমায়ূন কবির, স্থানীয় সমাজ সেবক আবুল কালাম আজাদ, সমাজ সেবক সাহিনুল ইসলাম প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ২৪ ইঞ্চি কালার টিভি। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করা দলকে ২০ ইঞ্চি টিভি দেওয়া হয়।

সন্ত্রাস ও মাদক মুক্ত করতে সুস্থ্য বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রতি বছর এই দিনে নৌকা বাইচ প্রতিযোগিতার ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

চরবিষ্ণপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, প্রায় দেড়শ বছর ধরে এ নদীতে চলে আসছে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আজকের এ নৌকা বাইচ দেখতে ২০ হাজার মানুষ নদীর দুপাঁশে ভীড়ে জমায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com