সদরপুরে এক শিশু অপহরনকারি আটক


ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর মোল্যা গ্রাম থেকে দুই শিশুকে অপহর করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় অপহরন কারি হারুন-অর রশিদ (৪২) কে এলাকাবাসি আটক করে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল সন্ধায় ঢেউখালী ইউনিয়নের বাবুরচর মোল্যা গ্রামের মিজানুর রহমানে পুত্র মাফুজুর রহমান (১০) ও রতন মাতুব্বরের পুত্র রনি মাতুবাবর (৭) নামের দুই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরন করে। এ ব্যাপারে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। উক্ত অপহরন কারি রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রামের মোমতাজ আলী মোল্যার পুত্র।


Copyright (c) 2019-2026 bzamin24.com