বিশ্বজিৎ হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার 


বহুল আলোচিত ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী ইমরান হোসেন (৩৫) কে গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল রাত ১০ টায় সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মীর আব্দুল জলিলের পুত্র। আসামী ইমরান হোসেন দীর্ঘদিন যাবত পলাতক ছিল। আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com