ফরিদপুরে বিধিনিষেধ অমান্য করায় ২৪ ঘন্টায় ৩৭ জনকে জরিমানা


ফরিদপুর জেলায় চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্টে ৩৭ জনকে ৪৫ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চারজনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সোমবার বিকেল চারটা হতে মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল চারটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোতয়ালী থানা এলাকায় ২৪ জনকে ৩৫ হাজার ৩শ টাকা, সালথায় ৩ জনকে ৬ হাজার টাকা, নগরকান্দায় ৬ জনকে ৩ হাজার টাকা, ভাংগায় ৪ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলফাডাঙ্গা থানা পুলিশ এসময়ে একটি অটো গাড়ি ও তিনটি ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে। অন্যদিকে আইন অমান্য করায় থানা পুলিশ চারজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com