সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী রয়েছে কঠোর অবস্থানে।

আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ সময় সরকারি আদেশ অমান্য করায় ৯ জনকে ৮হাজার ৬শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালন করেন উপজেলা সহকারি কমিশনার ভমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।

এ সময় সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, অভিযানে রিকশাসহ বিভিন্ন যানবাহনে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের কারণ যৌক্তিক কিনা, প্রমাণপত্র আছে কিনা ইত্যাদি তদারকি করা হয়।

এ সময় পথচারীদেরকে সচেতন করা হয় এবং উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। তিনি আরো বলেন, লকডাউন বাস্তবায়নে ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com