কামারখন্দে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন প্রবাসী মানবসেবক সংগঠন 


আসন্ন ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিক্ষা ও মানবতার সেবায় আমরা স্লোগানকে সামনে রেখেবাগবাড়ি প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠন এর উদ্যোগে দ্বিতীয় বারের মতো দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কয়েক বছর যাবৎ সংগঠন টি তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গ্রামের ইউপি সদস্য মো. সেলিম রেজা, বিশিষ্ঠ সমাজ সেবক সাখাওয়াত হোসেন, বির মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক, ও গাজী আব্দুর কাদের, এবং উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মাদ আলী সহ সকল সদস্যবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com