সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপির ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সোমবার (১৯ জুলাই ) উল্লাপাড়ার এমপি তানভীর ইমামের পক্ষ থেকে ১২শ অসহায়দের নারী, পুরুষের মাঝে ঈদ উপহার তুলে দেন।
উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল সংসদ সদস্যের পক্ষ থেকে এসব ঈদ উপহার বিতরন করেন।উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন উপকরণ।