সদরপুরে মোটরসাইকেল চাপায় কৃষকের মৃত্যু


ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল বাইপাস সড়কের মল্লিক বাড়ি ঘাট নামক স্থানে মোটরসাইকেল চাপায় আকমত মোল্যা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।

নিহত আকমত মোল্যা শৌলডুবি গ্রামের মৃত আফতার মোল্যার ছেলে।

জানা যায়, মোটরসাইকেল চালক বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে সদরপুরে আসার সময় উক্ত পথচারিকে চাপা দিলে ঘঠনাস্থলে সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। ঘাতক চালক পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল (ফরিদপুর-ঞ-১১-২৮২৬) উদ্ধার করে থানায় নিয়ে আসে।


Copyright (c) 2019-2026 bzamin24.com