সিরাজগঞ্জে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


সিরাজগঞ্জ জেলা লেডিস ক্লাবের ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) বিকেলে সার্কিট হাউজে উক্ত খাদ্য সহায়তা বিরতণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিণী ও জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানা করিম।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফন নাহার, এনডিসি অনিন্দ গুহ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দিকা অপু, যুগ্ন-সম্পাদিকা ইদাত আরা বিউটি সহ জেলা প্রশাসন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলার অসচ্ছল ২৪ জন বীরাঙ্গনা ও ৩০জন মহিলা ক্রীড়াবিদদের মাঝে উক্ত ফুড প্যাকেজ হাতে তুলে দেওয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com