এমপি নিক্সন চৌধুরীর পক্ষ থেকে মাস্ক বিতরণ অব্যাহত 


আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সরকারের লকডাউন কার্যক্রম শিথিল হওয়ায় এবং হাট বাজারে সাধারণ লোকের উপস্থিতি অস্বাভাবিকভাবে হারে বৃদ্ধির কারণে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

এই করোনার সংক্রামণ কমিয়ে আনার প্রয়াসে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় অসহায় মানুষদের জন্য সর্বদা বিরামবিহীন ভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় সদরপুর, ভাঙ্গা এবং চরভদ্রাসন উপজেলার বিভিন্ন হাট বাজারে মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

উক্ত কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসাবে অংশ গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রিপন হাওলাদার, নিক্সন চৌধুরী যুব সংগ্রাম পরিষদের সভাপতি সেলিম বেপারী, সেপটোস ফোর স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর তুহিন সহ আরও অনেকে৷

এমপি নিক্সন চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক পর্যায়ে আসবে ততোদিন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com