লালমনিরহাটে জন্মান্ধ পরিবারের পাশে উপজেলা প্রশাসন!


লালমনিরহাটের আদিতমারীতে জন্মান্ধ এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। জন্মান্ধ এমদাদুল হক উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের বাসিন্দা। ৮ জুলাই উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর ইউনিয়নে গিয়ে জন্মান্ধ পরিবারটির খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।

করোনায় অতি কষ্টে দিনযাপন করায় প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পরিবারটিকে খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি ডাল, ৩ লিটার তেল ও ৩ কেজি লবণ দেয়া হয়।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জন্মান্ধ এমদাুল হকের ৯ সদস্য পরিবারের মধ্যে ৫ জনেই প্রতিবন্ধী।

করোনার আগে হাটবাজারে দোতারা বাজিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কোভিড-১৯ এর সময় পরিবার নিয়ে খুব কষ্টে দিনযাপন করছেন। এধরণের খবর পেয়ে ওই পরিবারের বাড়ীতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। এ সময় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেকুজ্জামান প্রামাণিক ছালেক উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com