লালমনিরহাটে সেনাবাহিনীর মাস্ক বিতরণ


সোমবার ৫ জুলাই সেনাবাহিনীর রংপুর ডিভিশন এর আয়োজনে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ১ হাজার মাস্ক বিতরণ ও জনসচেতনতা করা কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন মেজর রাজিউর রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর তত্বাবধায়নে লালমনিরহাট জেলার ৫ টি উপজেলায় মাস্ক এবং ত্রাণ সামগ্রী বিতরণও জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে।

জেলা ও উপজেলা প্রসাশনের সার্বিক সহায়তায় সেনাবাহিনীর তৎপরতায় যানবাহন চালাচল, দোকান পাঠ ও মানুষের অপ্রয়োজনীয় চলাচল কমে এসেছে।

এসময় সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন


Copyright (c) 2019-2026 bzamin24.com