লালমনিরহাটে চলমান লক ডাউনের বিধিনিষেধ না মানার কারণে গত তিন দিনে জেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ৩ লাখ ১৬ হাজার ২শত টাকা জরিমানা করা হয় ।
প্রথম দিন ১ জুলাই (বৃহস্পতিবার) জেলার ৫ উপজেলায় ১৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২শত ৫৭টি মামলা করে ১লাখ ২২হাজার ৪শত ৫০টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। দ্বিত্বীয় দিন ২ জুলাই (শুক্রবার) ২শত ৭১টি মামলা করে ৯৯হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। তৃতীয় দিন ৩ জুলাই (শনিবার) ১৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২শত ৩৬টি মামলা করে ৯৪হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ।
জানাগেছে, গত তিন দিন জেলার ৫টি উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৫টি করে মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে লকডাউনের তিন দিনে জেলার ৫ উপজেলায় ৭৬৪ টি মামলায় ৩ লাখ ১৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এর নির্দেশনায় ঘোষিত লকডাউনে উপজেলাসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারগণ (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ।