সালথায় লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে বৃষ্টির মধ্যেও প্রশাসনের অভিযান 


ফরিদপুরের সালথায় সর্বত্র চলছে কঠোর লকডাউন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে বৃষ্টির মধ্যেও চলছে প্রশাসনের অভিযান।

এসময় বিধিনিষেধ অমান্য করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com