ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট গ্রাম থেকে মুক্তি বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। নিহত গৃহবধূ নগরকান্দা উপজেলার জগদিয়া বালিয়া গ্রামের বিল্লাল ফকিরের মেয়ে এবং বালিয়া গ্রামের কামরুল আলমের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চার মাস আগে মুক্তি বেগম পরিবারের অজান্তে কামরুলকে বিয়ে করে। এতে কামরুলের প্রথম স্ত্রী মেনে নেয়নি এবং মুক্তিকে বাড়িতে স্থান দেননি। কামরুল গত চার মাস ধরে মুক্তিকে নিয়ে বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে অবস্থান করতো। গত ৫ দিন আগে মুক্তি বেগম নগরকান্দার চাঁদহাট গ্রামে অবস্থিত স্বামী কামরুলের খালতো ভাই ফরিদ মুন্সীর বাড়িতে বেড়াতে যায়। বুধবার দিবাগত রাতে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুক্তির বাবা বিল্লাল ফকির অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। ওকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, তার মেয়ে দুই মাসের অন্তঃসত্বা ছিলো।

নগরকান্দা থানার ওসি সেলিম রেজা জানান, গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাবার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com