সদরপুরে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মুন্সিরচর এলাকার যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। আসামী নিজামুল ইসলাম (৫০) দীর্ঘদিন পলাতক ছিলেন । সদরপুর থানার এস আই শ্রীবাস গাইন এর নেতৃত্বে একদল পুলিশ গত শনিবার রাতে ঢাকা জেলার দোহার থানা এলাকার একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করে।

সদরপুর থানার এস আই শ্রীবাস গাইনের সাথে কথা হলে তিনি জানান, সদরপুর থানার সি আর ২৮০/২০০০ যৌতুক আইনে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী নিজামুল ইসলাম। তিনি দোহারের একটি মসজিদে ইমামতি করে আসছিল। সেখানেই তিনি দীর্ঘদিন যাবত ঘা ঢাকা দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ তকে দীর্ঘদিন ধরে খুজছিল।


Copyright (c) 2019-2026 bzamin24.com