সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে ৪টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের আংগারু গ্রাম ও উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের আংগারু গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩) এবং উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে নবম শ্রেনীর ছাত্র ফরিদুল ইসলাম (১৫)।

উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, ফরিদুল ইসলাম মাঠে ধান কাটার কাজ করছিলো। বৃষ্টি আশা দেখে ধান কাটা বাদ দিয়ে বাড়ি ফেরার সময় আগদিঘল গ্রাম কবরস্থানের কাছে পৌছালে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশা জানান, রফিকুল ইসলাম হাসের খামার নিয়ে বাঙ্গালা ইউনিয়নের ধরাইল বীলে অবস্থান করছিলো বৃষ্টির সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আমরা শোকাহত


Copyright (c) 2019-2026 bzamin24.com